,

আপনারা এবারের নির্বাচনে আসল শিল্পীদের পাবেন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। সমিতির বর্তমান কমিটির সভাপতি অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের পথে। আগামী বছরের শুরুর দিকেই শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর মধ্যেই গুঞ্জন উঠেছে একাধিক তারকা শিল্পীদের নিয়ে প্যানেল তৈরি করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। তবে তার প্যানেলে কারা কারা থাকছেন, সে বিষয়ে পরিষ্কার কিছু না বললেও তারকা শিল্পীদের থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। আর কোন পদে নির্বাচন করবেন নিপুণ, সে ব্যাপারেও পরিষ্কার কিছু বলেননি তিনি। তবে তিনি নির্বাচন করবেন এটি নিশ্চিত।

তার ভাষ্য, ‘ইন্ডাস্ট্রির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক দিয়েছে, তার ঋণ কিছুটা হলেও শোধ করতে চাই। এবারের নির্বাচনে আপনারা আসল শিল্পীদের পাবেন। আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করবো। টিম যেভাবে চাইবে সেভাবেই নির্বাচনে অংশ নেবো। এখানে কোনো পদ গুরুত্বপূর্ণ না। কোনো চেয়ার চাই না, চলচ্চিত্রের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’

আপনি তো এখন ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবার নিয়ে বেশি ব্যস্ত থাকেন। সমিতিতে ঠিকমত সময় দিতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘কে বলল! আমি আমার ঘরে যতটা না সময় দিয়েছি তার চেয়ে বেশি চলচ্চিত্র অঙ্গনে সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের যে কোনো বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়েছি।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য