,

বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে আবার কর্মী নেবে মালয়েশিয়া। এ লক্ষ্যে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। আজ শুক্রবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে দাতুক সেরি এম সারাভানান বলেছেন, আজ মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমওইউ স্বাক্ষরের পরপরই বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হবে।

বৃক্ষরোপণ ছাড়াও সব খাতে কর্মী নেওয়া হবে বলে মালয়েশিয়ান মন্ত্রী জানিয়েছেন। এর আগে গত অক্টোবরে শুধু বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। করোনাভাইরাস মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত ২২ অক্টোবর আবার বিদেশি কর্মী নেওয়া শুরু করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। সে সময় বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, পাম তেলের গাছ লাগানো ও রাবারের গ্লাভস তৈরির কারখানার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিদেশি কর্মীদের নেওয়া হবে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া থেকে করোনার মধ্যে শ্রমিকেরা নিজ নিজ দেশে ফেরায় শ্রমিকসংকট তীব্র হয়েছিল।

বিবৃতিতে দাতুক সেরি এম সারাভানান বলেছেন, বৃক্ষরোপণ, কৃষি, প্রক্রিয়াজাতকরণ, সেবা, খনি, খনি অনুসন্ধান, নির্মাণ ও গৃহকর্মী সব খাতেই বিদেশি শ্রমিক নেওয়া হবে। করোনার বিস্তার ঠেকাতে বিদেশি শ্রমিকদের নেওয়ার ক্ষেত্রে বিধিবিধান (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি) কী হবে, তা ঠিক করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে কাজ করবে মানবসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে শ্রমিকদের মালয়েশিয়া পৌঁছানোর পর কোয়ারেন্টিনে থাকায় ছাড় না দেওয়ার মতো বিষয়গুলো থাকতে পারে।

মালয়েশিয়ায় গ্লাভস থেকে শুরু করে আইফোন পর্যন্ত সবকিছু তৈরিতে বিদেশি শ্রমিকেরা কাজ করেন। দেশটিতে প্রায় ২০ লাখ বৈধ বিদেশি শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে বাংলাদেশের বেশ কয়েক লাখ মানুষ রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের