,

ভারতে ওমিক্রন আক্রান্ত ৩২, মুম্বাইয়ে ১৪৪ ধারা

news-image

আগামী ৪৮ ঘণ্টা কোনো বড় জমায়েত, মিছিল করা যাবে না মুম্বাইয়ে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বাড়ছে। আনন্দবাজার পত্রিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) পর্যন্ত দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এরমধ্যে ১৭ জনই মুম্বাইয়ের। এরইমধ্যে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য কোনো বড় জমায়েত, মিছিল করা যাবে না মুম্বাইয়ে।

শুক্রবার সাড়ে তিন বছরের একটি শিশুসহ সাত আক্রান্তকে চিহ্নিত করে রাজ্য স্বাস্থ্যদফতর। তাদের মধ্যে তিন জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বইয়ে ফিরেছেন। রাজ্যের মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে মুম্বাইয়ে পাঁচ জনের দেহে এই ভাইরাস মিলেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য