,

চোখের জলে বিপিন-মধুলিকার শেষ বিদায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাকে একই চিতায় পাশাপাশি শোয়ানো হয়েছে। ১৭ তোপধ্বনির মাধ্যমে তাদের শেষ শ্রদ্ধা জানানো হয়েছে বলে শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পূর্ণ সমারিক মর্যাদায় দিল্লির ব্রার স্কোয়ারে বিপিন রাওয়াত ও মধুলিকার শেষকৃত্য সম্পন্ন হয়। তাদের দুই মেয়ে কৃত্তিকা ও তারিণী মা-বাবার শেষকৃত্যে অংশ নেন।

বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক জেনারেল রাওয়াতসহ ১৩ জন নিহত হন। বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছায়। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ১৭ তোপধ্বনির মধ্যে দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের শেষ শ্রদ্ধা জানান হয়।

পালাম বিমানবন্দরে জেনারেলকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

কামরাজ মার্গে রাওয়াতের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি থেকে শুরু করে অগণিত সাধারণ মানুষ। শেষ শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরাও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য