,

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ ইইউ এমপির

news-image

নিজস্ব প্রতিবেদন : ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে খালেদা জিয়াকে তার অবনতিশীল শারীরিক অবস্থার কথা বিবেচনা করার অনুরোধ জানান ইভান স্টেফানেক নামে ওই সদস্য।

ইভান স্টেফানেক এ বিষয়ে একটা মানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান চিঠিতে।

চিঠিতে ইউরোপীয় পার্লামেন্টের ওই সদস্য লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। তার শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে তার পরিবার।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদনে যেন অনুমোদন দেওয়া হয়।’

ওই চিঠিতে বাংলাদেশে রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। বাংলাদেশের এ উদ্যোগকে বিশ্বব্যাপী শরণার্থী সংকট মোকাবিলায় বড় অবদান হিসেবে আখ্যা দেন ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য