,

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় রিকশাআরোহী বাবা-মেয়ে নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের চাষাড়ায় ইটবোঝাই ট্রাকের চাপায় রিকশাআরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে চাষাড়া ডাকবাংলোর সামনে ঢাকা-পঞ্চবটি-চাষাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আলতাফ (৪৫) ও তার ১৪ বছরের মেয়ে বেলী। তারা সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই ট্রাকচালক হাবিবকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আলতাফ হোসেনের প্রথম সংসারের মেয়ে বেলী। সে তার খালার সঙ্গে পঞ্চবটী এলাকায় থাকতো। বিয়ের অনুষ্ঠানের যাওয়ার জন্য মেয়েকে খালার বাসা থেকে নিয়ে রিকশায় সোনারগাঁ রওনা দেন আলতাফ। রিকশাটি চাষাড়ায় এসে মোড় ঘুরতে গেলে পেছন থেকে ইটবাহী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান। তবে রিকশাচালক পলাতক।

এসআই জাহাঙ্গীর আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য