,

রাজবাড়ীতে জুট মিলের কারখানায় আগুন

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ‌জুট মিলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার ‘রাজবাড়ী জুট মিল’ নামের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাজবাড়ী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

উৎপাদন কারখানার ১নং ইউনিটে তেলের টেঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে সম্পূর্ণরূপে আগুন নেভাতে ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।

রাজবাড়ী জুট মি‌লের জেনা‌রেল ম্যানেজার আলী আহম্মেদ ব‌লেন, শুক্রবার মিল বন্ধ ছি‌লে। মিলের ইমালশন প্লান্ট থে‌কে আগুনের সূত্রপাত হয়। বিষয়‌টি স্থানীয়রা দে‌খে চিৎকার শুরু ক‌রে। প‌রে আমরা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দিই। আমা‌দের প্রতি‌দিন ৭০ টন উৎপাদন কারখানার এক‌টি ইউনিট সম্পূর্ণরূ‌পে পু‌ড়ে যায় এবং আরও দুইটি ইউনিটের ৮০ শতাংশ ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। মিল‌টি‌তে ২ হাজার ৫০০ শ্রমিক কাজ করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শেখ বলেন, এটি একটি শিল্পকারখানা হওয়ার কারণে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য