,

মেয়র আব্বাস সাময়িক বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করে এবার সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেয়র আব্বাস আলীর সাময়িক বরখাস্ত সম্পর্কিত একটি প্রজ্ঞাপন পেয়েছি। ৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, কাটাখালী পৌরসভার মেয়র মো. আব্বাস আলীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তিনি গ্রেপ্তার হওয়ায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা পৌরসভার স্বার্থের পরিপন্থী ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে প্রতীয়মান হওয়ায় পৌর মেয়রের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা যুক্তিযুক্ত। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ (১) এর ক্ষমতাবলে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে রাজশাহী সিটি করপোরেশনের গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। এরপরই তার বিরুদ্ধে মাঠে নামেন স্থানীয় আওয়ামী লীগ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য