,

অবশেষে দেশ ছাড়লেন মুরাদ হাসান

news-image

নিজস্ব প্রতিবদেক : দেশ ছাড়লেন পদত্যাগে বাধ্য হওয়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আজ শুক্রবার রাত ১টা ২১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ওই ফ্লাইট ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে ইমিগ্রেশনে যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়।

দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে ছিল- কালো রঙের ব্লেজার, টি–শার্ট, নীল রঙের জিনস, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা। তার কোনো সফরসঙ্গী ছিলেন না।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন করেন। চেক ইনের পর প্রথমে তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষা করেন। এরপর বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে সাত নম্বর গেট দিয়ে তিনি উড়োজাহাজে ওঠেন।

ফ্লাইটটি দুবাইগামী ট্রানজিট হওয়ায় দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফল চেক করতে সময়ক্ষেপণ হয়। এ কারণে ফ্লাইটটি দেরি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ইকে-৮৫৮৫ ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছে। এই ফ্লাইটে করেই তিনি দুবাই ট্রানজিট হয়ে কানাডার টরন্টোতে যাবেন।

অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান। গত বুধবার তিনি টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য