,

সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দুই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের প্রত্যক্ষ সাক্ষী থাকলেন সবচেয়ে কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর।

এদিন বিকেলে বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ‘ভিক্যাট’। এসময় বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির সাজানো লাল লেহেঙ্গায় আলো ছড়িয়েছেন ক্যাটরিনা। কড়া নিরাপত্তার মধ্যেও ফাঁস হয়েছে নতুন বউয়ের কিছু ছবি। তাতে আবছা দেখা যাচ্ছে ক্যাটরিনার মুখ, তা দেখেই ধন্য ধন্য করছেন অন্ধভক্তরা।

বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ভিকি-ক্যাটরিনা তাতে অবাক হওয়া স্বাভাবিক। কিন্তু এত গোপনীয়তার মধ্যেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তারা। দূর থেকেই বর-কনের বেশে লেন্সবন্দি হলেন দুই তারকা।

সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা

বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্যাটরিনার ছয় ভাইবোন, মাসহ নিকটাত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, ‘এক থা টাইগার’ সিনেমার পরিচালক কবির খানও বিয়ের আসরে উপস্থিত ছিলেন। হাজির হয়েছেন অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারা, বিজয় কৃষ্ণ আচার্যরা।

সাত পাকে বাঁধা পড়লেন ভিকি-ক্যাটরিনা

তবে এ অনুষ্ঠানে দেখা যায়নি তাদের কোনো সাবেককে। ক্যাটরিনার বিশেষ দিনে পাশে ছিলেন না সালমান খান, এমনকি ক্যাটরিনার এক সময়ের ‘বেস্ট ফ্রেন্ড’ আলিয়া ভাটও হাজির হননি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড