,

পদ্মা পারের অপেক্ষায় সাত শতাধিক যানবাহন

news-image

নিউজ ডেস্ক : ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাত শতাধিক যানবাহন।

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এতে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে চার কিলোমিটার এলাকায় চার শতাধিক যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ও গোয়ালন্দ মোড়ে আরও দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

কুয়াশার ঘনত্ব কমে এলে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, ‌‘কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে এলে ভোর ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য