,

ঢাকায় এলো সেরামের ২৫ লাখ টিকা

news-image

নিউজ ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ টিকা দেশে এসেছে।

বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা পৌঁছায়।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে বুধবার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা এসেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ টিকা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য বাংলাদেশ সরকার সেরামের সঙ্গে চুক্তি সই করেছে। ভারতের প্রতিষ্ঠানটিকে অগ্রিম অর্থও পরিশোধ করেছে বাংলাদেশ।

চুক্তির শর্ত অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। ভারত দুই কিস্তিতে ৭০ লাখ ডোজ টিকা দেয়। কিন্তু ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকা রপ্তানি বন্ধ করে দেয়া হয়। পরে ভারত গত ২ ডিসেম্বর আরও ৪৫ লাখ টিকা পাঠায়।

এছাড়া ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য