,

খালেদা জিয়ার সঙ্গে সরকার নিষ্ঠুর আচরণ করছে : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি এখন দেশের সর্বত্র বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জনগণের দাবিকে এই সরকার তোয়াক্কা করছে না। বরং বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে খালেদা জিয়ার সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কথার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গ তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছি। ১৯৭১ সালে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠায় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তেমনি এখন আবার একটা যুদ্ধ করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এ সরকার দুর্নীতিবাজ, অমানবিক, দানব, নির্যাতনকারী, লুটপাটকারী, অর্থপাচারকারীদের সরকার। এ সরকারকে পদত্যাগে বাধ্য করাই বিএনপির দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে সেই দায়িত্বটা পালন করি।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গয়েশ্বর বলেন, ‘এ সরকারের কাছে আইনের শাসন আশা করা যায় না। ন্যায়সঙ্গত কোনো দাবিও এ সরকার মানবে তাও আশা করা যায় না। বিচার বিভাগের কাছেও সুবিচার আশা করা যায় না।’

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও অংশ নেন বিএনপির নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অসহায় দুস্থদের মধ্যে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য