,

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নায়িকা সায়ন্তিকা

news-image

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধ এলাকায় তার গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তৃণমূল কংগ্রেসের এই নেত্রীর হাতে গুরুতর আঘাত লাগে। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন। বর্তমানে তিনি বাঁকুড়ায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছিলেন সায়ন্তিকা। পথে বর্ধমানের রাজবাঁধ এলাকায় পেছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। এতে দুমড়ে যায় গাড়ির একাংশ।

দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য