,

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মৌসুমীর মা

news-image

বিনোদন প্রতিবেদক : বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিত্রনায়িকা মৌসুমীর মা শামীমা আখতার জামানকে যুক্তরাষ্ট্রের আটলান্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই বলে জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সবার ভিসা থাকা সত্ত্বেও যেতে পারছি না। কারণ বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব। আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।’

মৌসুমী বলেন, ‘বার্ধক্যজনিত কারণে আম্মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আল্লাহর রহমতে করোনার ভয় নেই। হঠাৎ করে আম্মা অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, তিন-চার দিন না গেলে কিছু বলা যাচ্ছে না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

এদিকে, মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ অক্টোবর একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন মৌসুমী। যুক্তরাষ্ট্রে ছোট বোন ইরিন জামানের কাছেই থাকেন তার মা। দীর্ঘদন ধরেই তিনি ডায়াবেটিসসহ নানা রকম অসুখে ভুগছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য