,

আবারও হাসপাতালে কাজী হায়াৎ

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও অসুস্থ বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তিনি হার্টের সমস্যায় ভুগছেন। তথ্যটি নিশ্চিত করেছেন গুণী এই পরিচালক নিজেই। তিনি বলেন, ‘আমি হাসপাতালে আছি। আমার ইসিজি করা হচ্ছে। এর বেশকিছু এখন বলতে পারছি না।’

এদিকে, বাবা কাজী হায়াতের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

তিনি ফেসবুকে লেখেন, ‘আমার বাবার অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারো ব্লক হয়েছে আব্বুর।’

তিনি আরও লিখেছেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো এবারও যেন সবাই আব্বুর পাশে থাকেন। যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার আব্বুকে আপনাদের দোয়াতে মনে রাখবেন।’

এর আগে, চলতি বছর মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। বছরখানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য