,

১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী

news-image

অনলাইন ডেস্ক : একটি গ্রামে ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে সেনাবাহিনী, এমন অভিযোগ উঠেছে মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর বিরুদ্ধে। দেশটির সাগাইং নামে একটি গ্রামে বর্বর এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গুলি করে শরীরে আগুন দেওয়ার সময়ও কয়েকজন জীবিত ছিলেন।

এদিকে, সেনা অভ্যুথানের পর মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে যে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) গঠিত হয়েছিল ওই সরকার নিহত ১১ জনের একটি তালিকাও প্রকাশ করেছে। তাদের দাবি, নিহতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরসহ আরও ৫ কিশোর রয়েছে। তাদের সবাইকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ওই এলাকায় কাজ করা একজন স্বেচ্ছাসেবক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার সকালের দিকে সেনারা ওই গ্রামে ঢোকে, বেলা ১১টার দিকে হত্যাকাণ্ড চালায় তারা। যাদের হত্যা করা হয়েছে তারা মিলিশিয়া সদস্য না সাধারণ নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওই এলাকার সক্রিয় একজন মিলিশিয়া সদস্য বলেন, গুলি চালাতে চালাতে গ্রামে সেনা ঢোকার খবর তিনি পেয়েছিলেন। যাদের আটক করা হয়েছিল তাদের হত্যা করার আগে একটি মাঠেও নেওয়া হয়েছিল। যদিও কীভাবে তিনি এ খবর পেয়েছেন সে সম্পর্ক মুখ খোলেননি তিনি।

অন্যদিকে, হত্যাকাণ্ডের শিকার হিতেত কো নামে একজনের স্বজন রয়টার্সকে জানিয়েছেন, সে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো এবং কোনো মিলিশিয়া বাহিনীর সদস্যও ছিল না। এটা অমানবিক।

তবে, এ ঘটনার বিষয়ে জান্তা সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কেনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এছাড়া মিয়ানমার নাউয়ের মতো কিছু পোর্টালে ঘটনার ছবিও প্রকাশ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য