,

সালমান খান ও রণভীর সিংকে ছাড়িয়ে গেলেন অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান ও এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রণভীর সিংকে পেছনে ফেলে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছেন অক্ষয় কুমার। তার ‘সূর্যবংশী’ ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে গত ৫ নভেম্বর।

সিনেমায় অক্ষয়ের সাথে জুটি বেধেছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও দেখা গিয়েছে অজয় দেবগন ও রণভীর সিংকে।

মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করে চলেছে সিনেমাটি। শুধুমাত্র ব্যবসা সফল সিনেমা হয়েই থেমে নেই তার পথচলা। ভেঙে দিচ্ছে অনেক সিনেমার সাফল্যের রেকর্ডও।

‘সূর্যবংশী’ গড়েছে বেশ কিছু নতুন রেকর্ড। যা তার অর্জনের তালিকাকে ভারী করেছে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার ১ মাস পরও বেশ কিছু থিয়েটারে চলছে সিনেমাটি।

বক্স অফিসের রিপোর্ট অনুসারে, অস্ট্রেলিয়ার মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার চেয়ে ‘সূর্যবংশী’ সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা। এর আগে অস্ট্রেলিয়ায় মুক্তিপ্রাপ্ত রণভীরের সিনেমা ‘সিমবা’ সংগ্রহ করেছিলো ১.৪৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। সালমান অভিনীত ‘সুলতান’র সংগ্রহ ছিলো ১.৩৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। সেখানে অক্ষয়ের সূর্যবংশীর সংগ্রহ ১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

এই সংগ্রহের মধ্য দিয়ে সূর্যবংশী অস্ট্রেলিয়ান বক্স অফিসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী একাদশ সিনেমায় পরিণত হয়েছে।

তবে ব্যবসাসফল ‘সূর্যবংশী’ ‘পদ্মাবতী’ ও ‘দঙ্গল’ কে অতিক্রম করতে পারেনি। ‘পদ্মাবতী’র সংগ্রহ ছিল ৩.১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ও ‘দঙ্গল’- এর সংগ্রহ ছিল ২.৬২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড