,

বন্যাদুর্গতদের জন্য ১ কোটি রুপি দান করেছেন সুপারস্টার প্রভাস

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতের তিরুপতি এবং এর আশেপাশের এলাকায় ভারি বৃষ্টিপাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এসেছেন ‘বাহুবলী’খ্যাত সুপারস্টার প্রভাস।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজ্যের বন্যাদুর্গতদের সাহায্য করার জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।

এর আগে বন্যাদুর্গতদের কষ্ট দেখে চিরঞ্জীবী, মহেশ বাবু, জুনিয়র এনটিআর এবং রামচরণের মতো তারকারা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পৃথকভাবে ২৫ লাখ রুপি অর্থ প্রদান করেন।

হায়দরাবাদে মোষলধারে বৃষ্টির বিধ্বংসী প্রভাব ও ২০২০ সালে মহামারি করোনার প্রকোপ প্রবল থাকাকালীন লকডাউনের সময় তেলেগু ফিল্ম সরোরিটি দরিদ্রদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তখন প্রভাস ৪.৫ কোটি রুপি দান করেছিলেন।

অন্য তারকারাও যার যার সাধ্যমতো অনুদান ও সাহায্য নিয়ে অবদান রেখেছেন।

এদিকে বর্তমানে প্রভাস তার আসন্ন সিনেমা ‘রাধে শ্যাম’র প্রচারে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি ‘আদিপুরুষ’ সিনেমার শুটিংও শেষ করেছেন এই অভিনেতা। এখানে তাকে রাম চরিত্রে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য