,

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১৬ জনে।

একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে।

বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে, একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন আরও ২৯৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

বিভাগওয়ারি হিসাবে মৃত ছয়জনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন। ২৪ ঘণ্টায় অন্য বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ এ ভাইরাসে দেশে প্রথম একজন রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য