,

এইচএসসি: পঞ্চম দিনে অনুপস্থিত ৩৭১৮, বহিষ্কার এক

news-image

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার পঞ্চম দিনে দেশের নয়টি শিক্ষা বোর্ডে সাড়ে তিন হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একজনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৭১২ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ছয়জন।

বুধবার সকালে রসায়ন (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা হয়। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৯৮০ জন, চট্টগ্রাম বোর্ডে ২২২ জন, রাজশাহী বোর্ডে ৭৪২ জন, বরিশাল বোর্ডে ২৩৪ জন, সিলেট বোর্ডে ১৪৯ জন, দিনাজপুর বোর্ডে ৫৩৪ জন, কুমিল্লা বোর্ডে ৩৩৬ জন, ময়মনসিংহ বোর্ডে ২০৬ জন এবং যশোর বোর্ডে ৩০৯ জন।

বিকেলে হয় শিশু বিকাশ প্রথমপত্র এবং উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা। এতে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিল তিনজন, বরিশাল বোর্ডে একজন এবং দিনাজপুর বোর্ডে দুইজন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য