,

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তামিলনাড়ুতে বিধ্বস্ত হওয়া সামরিক বাহিনীর ওই হেলিকপ্টারে প্রতিরক্ষাপ্রধান ছাড়াও অন্যান্য স্টাফ এবং পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন। ইতোমধ্যে পাঁচজনের মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বিপিন রাওয়াত আহত হয়েছেন কি-না এবং এখন পর্যন্ত হতাহতের বিস্তারিত জানাতে পারেনি এনডিটিভি।

ভারতের এয়ারফোর্স এক টুইটবার্তায় জানিয়েছে, হেলিকপ্টারটি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে দিল্লি থেকে সুলুরের উদ্দেশে্য যাচ্ছিল। পথে কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এটি বিধ্বস্ত হয়। তবে এটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য