,

আমি অনেক বেশি উচ্ছ্বসিত : সুনেরাহ

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বর্তমানে ব্যস্ত আছেন তার দ্বিতীয় সিনেমার কাজ নিয়ে। নাম ‘অন্তর্জাল’। এর মধ্যেই তিনি জানালেন নতুন খবর। এবারই প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম ‘অ্যা নাইট টু রিমেম্বার’।

এটি নির্মাণ করছেন মাইনকার চিপায়’খ্যাত নির্মাতা আবরার আতাহার। এতে সুনেরাহ’র বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আরও আছেন রোকেয়া প্রাচী, শহিদুজ্জামান সেলিম, রোজী সেলিম, তৌফিক ইমন, আরিক আনাম, নাওয়াফ প্রমুখ। সম্প্রতি শেষ হয়েছে এর দৃশ্যধারণের কাজ।

কাজটি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ সুনেরাহ। তার ভাষ্য, ‘দীর্ঘদিন ধরে একটি ভালো প্রজেক্টের অপেক্ষায় ছিলাম। ঠিক সেরকম একটি কাজ এটি, যা আমি খুঁজছিলাম। কাজটি করতে গিয়ে দারুণ সময় পার করেছি। আমি অনেক বেশি উচ্ছ্বসিত। এখন পর্যন্ত আমার ওয়ান অব দ্য বেস্ট কাজ হচ্ছে এটা। আমি আশা করি, দর্শকরা এটি দেখার পর তার চেয়েও বেশি উপভোগ করবেন।’

জানা গেছে, ‘অ্যা নাইট টু রিমেম্বার’ নির্মিত হয়েছে স্যাটায়ার গল্প নিয়ে। যেখানে রয়েছে কমেডি-ড্রামা। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু দেখানো হবে গল্পে। আর এটি খুব শিগগিরই প্রচার হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য