,

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর ও মুরাদের ছবি ভাইরাল!

news-image

নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত মন্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাদ হাসান ও গাজীপুর সিটি করপোরেশনের সম্প্রতি বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, মোটরসাইকেল চালাচ্ছেন জাহাঙ্গীর আলম। আর পেছনের আসনে বসে আছেন ডা. মুরাদ হাসান।

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, মুরাদ ও জাহাঙ্গীর যে মোটরসাইকেলটিতে চড়েছেন, সেটি বাংলাদেশে চালানোর অনুমতি নেই। এটি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া চালক ও যাত্রী কারও মাথায় হেলমেট নেই। যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।

ছবিটি প্রসঙ্গে আরও জানা যায়, এটি প্রায় এক বছর আগে তোলা ছবি। ডা. মুরাদ গাজীপুরে গেলে তৎকালীন মেয়র জাহাঙ্গীর তার উন্নয়ন কর্মকাণ্ড মোটরসাইকেলে করে ঘুরিয়ে দেখান।

এর আগেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নিয়ে গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম মোটরসাইকেল ছুটেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ একটানা তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। তৃতীয়বার ক্ষমতা এসে সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে ডা. মুরাদ হাসান ইতোমধ্যে বেশ কিছু ‘অবমাননাকর’ ও ‘বর্ণবাদী’ মন্তব্য করে বিতর্কিত হয়েছেন।

সর্বশেষ চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে আলাপচারিতার ফোনালাপ ফাঁস নিয়ে প্রতিমন্ত্রীর সমালোচনা হচ্ছে। এর মধ্যেই তাকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। পরে তাকে মেয়র পদ থেকেও সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য