বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের দায়ে দারোয়ানের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় বাড়ির দারোয়ান আরিফ হোসেন মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম শামসুন্নাহার এ রায় ঘোষণা করেন।

রায়ে আরিফকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বাদী পক্ষের আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি বিষয়টি নিশ্চিত করেছেন। আরিফের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বগা ইউনিয়নে।

রায় ঘোষণার আগে আরিফ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু কন্যাকে নিয়ে বাবা-মা বাস করতেন। একই বাসায় দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন আরিফ হোসেন মোল্লা। আরিফ পরিবারসহ ওই বাসাতেই থাকতেন। ২০১৯ সালের ২৯ এপ্রিল দুপুর ১২টার দিকে গোসলখানায় গোসলের জন্য যায় শিশুটি। এসময় তাকে একা পেয়ে ধর্ষণ করেন আরিফ। বিষয়টি পরিবারের কাউকে না জানাতে শিশুটিকে ভয়-ভীতিও দেখান তিনি। কিন্তু শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই বছর ২ মে ঘটনার বিষয়ে তার মাকে জানায়। এরপর শিশুটির মা তার বাবাকে বিষয়টি অবহিত করে ৩ মে শিশুটির বাবা আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ওই বছরের ২৫ সেপ্টেম্বর আরিফ হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন আদাবর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহরিয়ার নাঈম রোমান। গত বছরের ১৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত চার্জশিটভূক্ত ১১ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু