,

মেজর সিনহা হত্যা মামলা : ১৫ আসামির নির্দোষ দাবি

news-image

কক্সবাজার প্রতিবেদক : মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১৫ আসামি আদালতে কার্যবিধি ৩৪২ ধারায় বক্তব্যে দেওয়ার সময় নিজেদের র্নিদোষ দাবি করেছেন। একইসঙ্গে কোনো আসামি সাফাই সাক্ষী উপস্থাপন করেননি। আজ সোমবার আদালতে ১৪ জন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। অপর আসামির পক্ষে আগামীকাল লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে।

৬৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হওয়ার পর সোমবার সকাল সাড়ে দশটায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৫টা পর্যন্ত।

আদালতের কার্যক্রম শেষে আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত জানান, সকল আসামি নিজকে র্নিদোষ দাবি করেছেন। বিশেষ করে তার মোয়াক্কেল প্রদীপ ঘটনার সঙ্গে জড়িত নন। মাদককারবারীরা তাকে ফাঁসিয়েছেন।

তবে একে শেষ রক্ষার কৌশল বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। তিনি জানান, ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। এদের মধ্যে পুলিশ কর্মকর্তা, মসজিদের ইমাম ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। সাক্ষীদের মাদককারবারীরা বলাটা অযৌক্তিক।

এর আগে গত বুধবার এই মামলার আট আসামি তাদের বক্তব্য মৌখিকভাবে আদালতে উপস্থাপন করেন এবং তারা সিনহা হত্যার ঘটনায় নির্দোষ দাবি করেন। অপর সাত আসামির বক্তব্য গ্রহণের জন্য ৬ ডিসেম্বর থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত দিন ধার্য করেছেন আদালত।

গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য