,

চলতে চলতে দুই ভাগ হয়ে গেল ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৫টি বগি নিয়ে চলছিল আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। পথে হঠাৎ একটি বগির জয়েন্ট খুলে যায়। এতে পাঁচটি ও ১০টি বগিতে দুই ভাগ হয়ে যায় ট্রেনটি। আজ সোমবার হবিগঞ্জের মনতলা স্টেশনে থেমে পুনরায় যাত্রা শুরু করলে ওই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। পথে মনতলা স্টেশনে বেলা ৩টা ৪০ মিনিটে যাত্রাবিরতি দেয়। দুই মিনিট পর আবার যাত্রা শুরু করলে স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এ ঘটনায় যাত্রীরা বিড়ম্বনায় পড়েন।

ট্রেনের একা যাত্রী জানান, আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি আকর্ষণ করছিলেন। পরে ট্রেনটি থামানো হয়। স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে বলে বড় ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।

ট্রেনটি দুই ভাগ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন। তিনি জানান, এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আসলে সমস্যার সমাধান হবে। তবে এই ঘটনায় অন্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। স্টেশনের কাছে হওয়ায় বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য