,

বিদেশ যেতে দেওয়া হলো না জ্যাকুলিনকে

news-image

বিনোদন ডেস্ক : ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় বিদেশ যেতে দেওয়া হলো না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। রোববার (৫ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জারি করা ‘লুক আউট সার্কুলার’র (এলওসি) কারণে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই থেকে দিল্লি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জ্যাকুলিন ফার্নান্দেজ একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুবাই যাচ্ছিলেন। এদিকে প্রতারণার মামলায় অভিযুক্ত চন্দ্রশেখর সুকেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে ইডি এলওসি জারি করে। এবার তাকে দিল্লিতে নিয়ে জেরা করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট দিয়েছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন সুকেশ ও তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। গত অক্টোবরে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির পক্ষ থেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় জ্যাকুলিনকে।

নয় লাখ রুপির পার্সি বিড়াল, ৫২ লাখ রুপির একটি ঘোড়া— এমন মোট ১০ কোটি রুপির উপহার পেয়েছিলেন জ্যাকুলিন। উপহারদাতা ছিলেন সুকেশ। ইডির দেওয়া চার্জশিটে এমন দাবি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য