,

তালেবানের সর্বোচ্চ নেতা, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত জানেন?

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বেতন কমিয়েছে তালেবান সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার তালেবানের সর্বোচ্চ নেতা, সরকার প্রধান ও মন্ত্রীদের বেতনের একটি তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম টোলো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বেতন কাঠামোতে তালিকা অনুযায়ী সবার ওপরে রয়েছেন ইসলামী আমিরাতের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তার বেতন ২ লাখ ২৮ হাজার ৭৫০ আফগানি।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর বেতন ১ লাখ ৯৮ হাজার ২৫০ আফগানি, মন্ত্রীদের বেতন এক লাখ ২৫০ হাজার আফগানি, প্রাদেশিক গভর্নরদের বেতন ৯১ হাজার ৫০০ আফগানি, প্রথম শ্রেণির কর্মকর্তাদের বেতন ২৫ হাজার ২০০ থেকে ৩০ হাজার ৫০০ আফগানি এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বেতন ১৬ হাজার ৬০০ আফগানি থেকে দুই হাজার ৬০০ আফগানি।

আফগানিস্তানে আগের সরকারের বেতন কাঠামোতে বৈষম্য ছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হাকমল। তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত সরকারের বেতন কাঠামো অসামঞ্জস্যপূর্ণ ছিল। বিভিন্ন বিভাগের কর্মীরা ভিন্ন ভিন্ন বেতন পেয়েছেন। এ জন্য বেতন কাঠামোতে পরিবর্তন আবশ্যক।’

গত শনিবার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বেতন কমানোর ঘোষণা দেওয়া হয়। তবে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বেতন বাড়ানো কথা জানিয়েছেন ইসলামী আমিরাতের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য