,

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সদর মেট্রো থানার মোক্তারটেকে তালাবদ্ধ ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দুই শিশুকে হত্যার পর তাদের মা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। এ সময় অভিযুক্ত মাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- তাসনিহা জাহান তারিহা (৪) ও তাসমিম জাহান বুশরা (সাত মাস)। তাদের বাবার নাম বিল্লাল হোসেন। বিল্লালের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামে। তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে ভবন নির্মাণের সয়েল টেস্টের মিস্ত্রির কাজ করতেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, তিন মাস আগে ওই এলাকার নাসরিন মঞ্জিলের সামসুল হকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়ায় ওঠেন বিল্লাল হোসেন। দুদিন আগে বিল্লাল গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে ভাড়া বাসায় নিয়ে আসেন।

গতকাল শনিবার সন্ধ্যার পর বিল্লাল দোকানে যান শিশুদের খাবার আনার জন্য। বাসায় গিয়ে দেখেন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালা ও আশপাশের লোকদের ডাক দিলে তারা ভবনের বাইরে দিয়ে গিয়ে জানালা দিয়ে দেখতে পান দুই শিশু বিছানায় পড়ে আছে। এ সময় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, বিল্লালের স্ত্রী লিজা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে তার স্বামী বিল্লাল জানিয়েছেন। দুই শিশুকে হত্যার পর তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য