,

মচমচে ভাজা পুলি পিঠার সহজ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত এলেই বাহারি পিঠা তৈরির ধুম পড়ে যায় সবার ঘরে। আর শীত মানেই পুলি পিঠা খাওয়ার আনন্দ। যদিও দুই উপায়ে তৈরি করা যায় এই পিঠা। অনেকে পুলি পিঠা রসে ভিজিয়ে খেয়ে থাকে।

যাকে বলা হয় দুধ পুলি। আবার অনেকেই মচমচে ভাজা পুলি খেতে ভালোবাসেন। চলুন তবে আজ জেনে নেওয়া যাক মচমচে ভাজা পুলি পিঠার সহজ রেসিপি-

উপকরণ

১. কোরানো নারকেল দেড় কাপ ‏
২.‏ চিনি আধা কাপ
৩. ‏এলাচ একটি
৪. ‏দারুচিনি ২ টুকরো
৫. চালের গুঁড়া ১ কাপ ‏
৬. ‏ময়দা আধা কাপ
৭. ভাজার জন্য ‏তেল

পদ্ধতি

একটি ফ্রাইপ্যানে নারকেল, চিনি, দারুচিনি ও এলাচ নিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। চিনি গলে আঁঠালো ভাব হয়ে আসলে চুলা বন্ধ করে ঠান্ডা করে নিন। এবার আরেকটি পাত্রে দেড় কাপ পানি ও ১ চা চামচ লবণ মিশিয়ে ফুটিয়ে নিন।

চালের গুঁড়া ও ময়দা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিট জ্বাল করুন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। হাতের সাহায্যে মথে নরম ডো বানিয়ে নিন। প্রয়োজন মনে হলে ঠান্ডা পানি মিশিয়েও মথে নিতে পারেন।

খামিরটাকে দু’ভাগ করে এক ভাগ নিয়ে কিছুক্ষণ মথে লম্বা করে নিয়ে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। এবার টুকরোগুলো নিয়ে বলের আকার করে হাত দিয়ে চ্যাপ্টা করে কিছু নারকেলের পুর ভরে বন্ধ করে নিন।

তারপর দু’হাত দিয়ে চেপে পিঠার আকৃতি নিন। এ পর্যায়ে জিপ-লক ব্যাগে ভরে রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারেন। নএবার কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন।

তেল হালকা গরম হয়ে এলে পিঠা দিয়ে অল্প আঁচে ভাজতে থাকুন। একপাশ হয়ে গেলে উল্টে দিন। দুই পাশ বাদামি করে ভেজে নিন। হয়ে গেলে নামিয়ে টিস্যু পেপার এর উপর রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম