,

ভাষাসৈনিক গোলাম হাসনায়েন মারা গেছেন

news-image

জেলা প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হাসনায়েন মারা গেছেন। শনিবার (৪ ডিসেম্বর) ভোর ৫টায় পাবনা শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল সাবেক এ এমপির।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী রাজনীতিবীদ গোলাম হাসনায়েন ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি উল্লাপাড়া গ্রামে তার নানা জমিদার মনির উদ্দিন আহমেদের বাড়িতে জন্মগ্রহন করেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাস করেন। ১৯৬১ সালের ১০ এপ্রিল পাবনা জেলা বারে আইনজীবী হিসেবে যোগ দেন। ষাটের দশকে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন।

১৯৭০ সালের পর মহান মুক্তিযুদ্ধ চলাকালে তার অবদান স্মরণীয়। ১৯৬৯ সালে উত্তরবঙ্গের স্পেশাল মার্শাল ল কোর্টের স্পেশাল পিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিযুক্ত হন তিনি।

১৯৭৭ সালে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন গোলাম হাসনায়েন। ১৯৮২ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী তালিকাভুক্ত হন এবং উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তিনি মোকদ্দমা পরিচালনা করেন। বাংলাদেশের সংবিধানে যাদের সই রয়েছে তাদের মধ্যে অন্যতম গোলাম হাসনায়েন। ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।

তার মৃত্যুর খবরে পাবনায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আছর পাবনা শহরের টেকনিক্যাল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে স্বজনরা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য