,

বিমানবন্দরে লরির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় লরির চাপায় লিমন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩-৪টার মধ্যে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেল পার হয়ে পদ্মা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আসাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল দিবাগত রাত ৩-৪টার মধ্যে বিমানবন্দর সড়কের পদ্মা গেটের সামনে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিমনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আসাদ শেখ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম লিমন। তার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।’

‘দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। তবে লরিটি আটক করে আমরা থানায় নিয়ে এসেছি,’ যোগ করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য