,

ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেপ্তার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে দশম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো. নয়ন মৃধা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নয়ন মৃধা ফরিদপুর কোতোয়ালী থানার ভাজনডাঙ্গা গ্রামের মৃত জামাল মৃধার ছেলে।

শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মো. নয়ন মৃধার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তার মেয়ে রাজবাড়ীর একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়াশোনা করে। গত ৩০ নভেম্বর সে সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

ওই ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়ে সদর উপজেলার খানখানাপুরের লাকির দোকানের মোড়ে পৌঁছাতেই নয়ন মৃধা জোর করে তাকে একটি পিকআপভ্যানে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তারা ওই ছাত্রীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এরপর বৃহস্পতিবার বিকেলে নয়ন মেয়েটিকে খানখানাপুরের ফৈজুদ্দিন মাতুব্বর পাড়ার একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যান। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি নয়ন মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য