সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

news-image

নিজস্ব প্রতিবেদক : নীলফামারী সদর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার ভোর থেকেই সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়।

জানা গেছে, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশেপাশে অবস্থান নিয়েছেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এখনো বাড়ির মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম ঘটনাস্থলে অবস্থান করছেন। ’

এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস