,

বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া দেশে ভালো চিকিৎসা পাচ্ছেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার তা করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন,‘কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না। তারা চায় তিনি হাসপাতালে থাকুক, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোড়ের সরকারি বাসভবনে সাংবাদিকরা বিএনপির সাম্প্রতিক মশাল মিছিল নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কীসে আগুন দেয়। কারণ, বিএনপি বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেয়ার ও অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে।’

আসলে বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে উল্লেখ করে ড. হাছান বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে। কিন্তু বাস্তবে তা পারেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে অতিরঞ্জিত করে ও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি।

বিএনপি পরগাছার মতো আচরণ করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির অপর মন্তব্য ‘সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে।’ এ বিষয়ে জিজ্ঞাসা করলে, ‘খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য