,

ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যাচেষ্টা, লাইফ সাপোর্টে শিশু

news-image

দিনাজপুর প্রতিনিধি : বিরল উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধারের পর দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভান্ডারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শিশুটির বাবা বাড়িতে ছিলেন না। বিকেলে শিশুকে রেখে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যান তার মা। এ সময় একা পেয়ে শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী রাসেল। পরে তাকে হত্যার উদ্দেশ্যে বারান্দার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ওই সময় শিশুর মা বাড়িতে এলে রাসেল পালিয়ে যান।

ধর্ষণের শিকার শিশুকে লাইফ সাপোর্টে রাখার তথ্য নিশ্চিত করেছেন এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা। এ ব্যাপারে বিরল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি ফখরুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য