,

মহাকাশে চাষ করা মরিচে নভোচারীদের নাশতা!

news-image

অনলাইন ডেস্ক : মহাকাশ নিয়ে গবেষণা দীর্ঘদিনের। সেখানে নানা অনুসন্ধান ও গবেষণার পাশাপাশি পৃথিবীর মতো কৃষিকাজ সম্ভব করা যায় কিনা তা নিয়ে ঘুম নেই বিজ্ঞানীদের। তবে এই কাজে সফলতাও এসেছে। মহাকাশের শূন্য অভিকর্ষে মরিচের বীজ লাগান নভোচারীরা। তা থেকে চারা গজানোর পর পৃথিবীর মতোই ফলেছে মরিচ। আর তা দিয়ে নাশতাও সেরেছেন নভোচারীরা।

বিষয়টি গল্পের মতো মনে হলেও সত্যি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা পৃথিবীর বাইরে একবার নয়, দুবার মরিচ চাষ করেছেন। গত ১৪ জুলাই নাসার ওয়েবসাইটে মহাকাশে মরিচের বীজ বপনের কথা উল্লেখ করা হয়।

চলতি বছরের জুনে ৪৮টি স্যানিটাইজড মরিচের বীজ স্পেস স্টেশনে পৌঁছে দেওয়া হয়। ১২ জুলাই মহাকাশ ল্যাবরেটরিতে বিশেষভাবে প্রস্তুত চাষের জমিতে ওই বীজ রাখা হয়। পুরো ক্ষেত্রটির আয়তন ছিল বড়োজোর একটি বড়সড় মাইক্রোওয়েভ ওভেনের মতো।

চারটি গাছে অঙ্কুরোদগম হওয়ার পর সেগুলো বাদ দিয়ে বাকিগুলো ওখান থেকে সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে ফ্যানের সাহায্যে এবং হাত দিয়ে পরাগমিলন ঘটানো হয়। ২৯ অক্টোবর প্রথমবার গাছগগুলো থেকে মরিচ তোলা হয়। দ্বিতীয়বারে ১২টি মরিচ পৃথিবীতে পাঠানো হয়। মোট ২৬টি মরিচের বাকিগুলো মহাকাশচারীরা নাশতায় ব্যবহার করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য