,

পর্দানশীল নারী কতোটা পাওয়ারফুল তা দেখবেন, লাইভে এসে সানাই

news-image

বিনোদন ডেস্ক : বিনোদন জগত থেকে ছেড়ে ইসলামের পথে আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তার চলাফেরা এবং পোশাকেও এসেছে ব্যাপক পরিবর্তন। তবে তার আগের ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ব্যবহার করছেন। এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। তাদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে সানাই মাহবুব বলেছেন, পর্দানশীল নারী কতোটা পাওয়ারফুল তা আপনারা দেখবেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫৪ মিনিটে ফেসবুক লাইভে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন সানাই মাহবুব। তিনি বলেন, ‘অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী। আমার ভিডিও ব্যাবহার করে, টাকা কামানোর এসব কাজ কীভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি।’

সানাই আরও বলেন, ‘শিগগিরই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করব। একজন পর্দাশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন। আমি চাই আপনারা যারা এমন করছেন তারা এসব বন্ধ করুন। না হয় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য