,

ক্যাটরিনার বিয়েতে দাওয়াত পাননি সালমান

news-image

বিনোদন ডেস্ক : সালমান-ক্যাট—একসময় তাদের রোমাঞ্চ কাঁপিয়েছে পুরো বলিউডকে। চুটিয়ে প্রেম করেছেন অনেক সময় ধরে। তবে শেষমেষ ক্যাটরিনা বিয়ের পিড়িতে বসছেন ভিকি কৌশলের সঙ্গে। আর সেই বিয়ের আয়োজনের অতিথি তালিকাতেই নাকি সালমান খানের নাম নেই!

পত্রপত্রিকার খবর, এ মাসে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গাঁটছড়া বাঁধছেন আর তাদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে রাজস্থানের জয়পুরে। বিয়ের আয়োজনের অতিথির তালিকায় সামলামের নাম নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিল। নতুন খবর বলছে, কার্ড পাননি সালমান খান।

সালমান খানের বোন অর্পিতা খান শর্মা গণমাধ্যমকে বলেন, তারা বিয়ের কোনো নিমন্ত্রণপত্র পাননি। দাওয়াত নিয়ে প্রকাশিত খবরকে মিথ্যা বলেছেন তিনি। আর তাদের পারিবারিক একটি সূত্রের দাবি, পরিবারের কোনো সদস্যই দাওয়াত পাননি।

সালমানের পারিবারিক সূত্র বলছে, ‘কোনও দাওয়াত (কার্ড) পাঠানো হয়নি। না আলভিরা, না অর্পিতা, কাউকে ক্যাটরিনার পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয়নি। বিয়েতে উপস্থিত হওয়ার যে খবর বেরিয়েছে, তা মিথ্যা।’

বলিউডের আবেদনময়ী ডিভা ক্যাটরিনা কাইফ ও ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তারকা ভিকি কুশলের বিয়ের অতিথি তালিকা এরই মধ্যে প্রকাশ হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার দাবি, হুট করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপ বাড়ায় সতর্কতাস্বরূপ এ যুগল তাদের অতিথি তালিকা ছোট করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য