,

সংসার ভাঙছে তথাগত-দেবলীনার!

news-image

নিজস্ব প্রতিবেদক : গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। ভাঙতে চলেছে টলিউডের তথাগত ও দেবলীনার আট বছরের সংসার।

যদিও বিষয়টি নিয়ে দেবলীনা মুখ খুলতে চাননি। তার সাফ কথা, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।

অবশ্য তথাগত খোলাসা করলেন বিষয়টি। তিনি বলেন, এ বিষয়ে এখনই সরাসরি কিছু বলতে চাই না। তবে আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি।

এই অভিনেতা ও পরিচালক জানান, আপাতত তিনি আগলে রাখছেন তার মা-বাবাকে। যাতে তাদের গায়ে অন্তত কোনো আঁচ না লাগে!

তথাগত মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখনও আনুষ্ঠানিক বক্তব্য জানাননি।

২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন তথাগত-দেবলীনা। তাদের জুটি বরাবরই ছিল সবার প্রিয়। একে অপরের প্রতি তাদের ভালোবাসা একসময় ছিল আলোচনার বিষয়। আর সেই দাম্পত্য শেষপর্যন্ত আর টিকেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য