,

সরকার গণতন্ত্রের মূল কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করে তাকে স্তব্ধ করে দিয়ে চায়। তারা গণতন্ত্রের মূল কণ্ঠকে স্তব্ধ করতে দিতে চায়।’

বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহিলা দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়। বাধা হলো এই অবৈধ সরকার।’

এদিন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এই কর্মসূচি পালনে পুলিশ বাধা দেওয়ায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্তভাবে সমাবেশ করেন তারা।

এর আগে সকালে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টন থেকে মিছিল বের করে মহিলা দল। পরে কার্যালয়ের সামনে পুলিশি বাধায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মহিলা দলের নেতাকর্মীরা।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আজকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কেন সরকার তাকে বিদেশে যেতে দিতে চায় না? তারা আইনের কথা বলে। কিন্তু আইনের মধ্যেই বলা আছে সরকার চাইলেই তাকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে পারে। বাধা আইন নয়। বাধা হচ্ছে এই অবৈধ সরকার। বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়। তারা তাকে কথা বলতে দিতে চায় না।’

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এখানে বক্তব্য দিলেই হবে না। সারাদেশে ঘরে ঘরে গিয়ে আমাদের মা-বোনদের জাগিয়ে তুলতে হবে। সমস্ত মানুষকে একত্রিত করতে হবে। ঐক্যবদ্ধ করতে হবে। এ দেশের যে স্বাধীনতাগুলো আমরা অর্জন করেছিলাম ১৯৭১ সালে, আজ আওয়ামী লীগ তা লুট করে নিয়েছে। শুধুমাত্র তাদের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য।’ এ সময় মহিলা দলের মিছিলে পুলিশি বাধার প্রতিবাদও জানান ফখরুল।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, নিলুফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য