বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের বাড়ির পাশে তরুণীর বিষপান, এরপর…

news-image

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চার বছরের প্রেমের সম্পর্ক। এরপর সেই সম্পর্ক আর এগিয়ে নিতে চাননি প্রেমিক। তাই রাগে-ক্ষোভে তার বাড়ির পাশেই বিষপান করেছেন তার প্রেমিকা। পরে তিশা আক্তার (১৭) নামের ওই প্রেমিকাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ডে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা।

ঘটনার পর প্রেমিকার পরিবার দাবি করেছে, তরুণীকে পরিকল্পিতভাবে বিষপান করিয়েছে প্রেমিকের বাড়ির লোকজন। অন্যদিকে পুলিশ বলছে, প্রেমিক বিয়ে না করায় মেয়েটি নিজেই বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুন্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা সেরাং বাড়ির মেয়ে তিশা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং স্থানীয় অরবিট প্যাথলজি ল্যাবের একজন কর্মী। আর তার প্রেমিক একই এলাকার মোহাম্মদ জসীমের ছেলে নিশান (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারের সময় তিশার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এতে সে বিষপানে অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার পর তিশার ভাই জিসান সাংবাদিকদের জানান, তার বোনের সঙ্গে নিশানের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারই জানতো। মঙ্গলবার সন্ধ্যায় বোনকে নিশান নিজ বাড়িতে ডেকে নেয়। পরে তারা খবর পান যে, নিশানদের বাড়ির পেছনের একটি বাগানে তিশা অজ্ঞান অবস্থায় পড়ে আছে।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করতে তারা তাকে বিষ খাইয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছিল। পরে আমরা তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করি। ’

জানতে চাইলে সীতাকুন্ডের কুমিরার ইউপি চেয়ারম্যান মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি মেয়েটি তার প্রেমিকের বাড়িতে যায়। সেখানে প্রেমিক ও তার বাবা মেয়েটিকে অপমান করায় সে রাগে ক্ষোভে বিষপান করেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ’

এ ব্যাপারে সীতাকুন্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘চার বছরের প্রেমের সম্পর্ক থাকার পরও প্রেমিক এখন তার সঙ্গে সম্পর্ক রাখতে না চাওয়ায় মেয়েটি রাগে ক্ষোভে বিষপান করেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে এখনো আমরা বিস্তারিত জানি না। ওই তরুণী কিছুটা সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে। এজন্য দুই একদিন অপেক্ষা করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা