,

বগুড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর নামাবালা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আদনান নাহিদ (১৯) এবং একই গ্রামের হৃদয় কুমার (২০)।

পুলিশ জানায়, দুইজন শেরপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুর বাজারের কাছে পৌঁছালে ঢাকাগামী ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। তারা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাক তাদের শরীরের ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি বানিউল আনাম জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সেখান থেকে লাশ হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়