বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

অনলাইন ডেস্ক : আর্থিক প্রতারণার অভিযোগে আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় ৩২ লাখ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেইসঙ্গে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ভোপালের আদালতে তাকে হাজির হতেও বলা হয়েছে।

আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক খবরে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে আদালতে ভোপালে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টে অভিযোগ করেন আইনজীবী রবি পন্থ।

তার অভিযোগ, সিনেমা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নিজের প্রযোজনা সংস্থার নামে ৩২ লাখ ২৫ হাজার টাকা নিয়েছিলেন আমিশা। পরে তা চেকের মাধ্যমে ফেরত দেন। কিন্তু তার দেওয়া সেই চেক বাউন্স হয়ে যায়। তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়।

আইনজীবীর বক্তব্য শুনেই আমিশার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অর্থাৎ এখনই তাকে গ্রেপ্তার করা হবে না। অগ্রিম জামিনের সুযোগ থাকবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে। তা না হলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হবে বলেও জানা গেছে।

‘কহোনা প্যায়ার হ্যায়’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে নিজের অভিনয় সফর শুরু করেন আমিশা। প্রথম ছবিই ছিল ব্লকবাস্টার হিট। পরে সানি দেওলের বিপরীতে ‘গদর: এক প্রেম কথা’ সিনেমায় নজর কাড়েন। সে ছবিও ছিল সুপারহিট। তারপর থেকে বলিউডে অনেক ছবিতেই অভিনয় করেন। তবে সাফল্য সেভাবে পাননি। এখন অবশ্য ‘গদর ২’ সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যেই আর্থিক প্রতারণা মামলায় জড়ালেন এই অভিনেত্রী।

এর আগেও এই অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ২০১৯ সালে ইন্দোরে ১০ লাখ টাকার চেক বাউন্স হওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সে বছর রাঁচিতেও নাকি আমিশার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে