,

স্বামীকে হত্যা: স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে স্বামীকে হত্যার অপরাধে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক টিএম মুসা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুগঞ্জের দক্ষিণ চাঁদপাশার আব্দুস সত্তার হাওলাদারের মেয়ে শারমিন জাহান সুমা এবং পরকীয়া প্রেমিক বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার আব্দুল মন্নান ফকিরের ছেলে মনির হোসেন ফকির। মনির সুমার খালাতো ভাই।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম বলেন, কবিরুল ইসলাম লিটন ২০১৪ সালের ৩০ মার্চ নগরীর দক্ষিণ আলেকান্দায় আসামি মনির হোসেন ফকিরের বাসায় বেড়াতে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিটনকে অপরহণের পর হত্যা করে কীর্তনখোলা নদীতে লাশ ফেলে দেয়া হয়। ওই বছরের ৩ এপ্রিল কীর্তনখোলা নদী থেকে লিটনের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই হেমায়েল কবির বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০১৭ সালের ৪ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার রেজাউল করিম মামলাটি তদন্ত করেন। তদন্তে পরকীয়ার কারণে লিটন খুন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে সুমা এবং মনিরকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য