,

রামপুরায় বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যু : অতিরিক্ত গতিই কারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের হেল্পারকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোঃ চান মিয়া (৪২)।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচিত রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের হেল্পার চান মিয়াকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যু হয়। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের তৈরি হয়।এর পরিপ্রেক্ষিতে র‌্যাব উক্ত ঘটনায় ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর অভিযানে ঘাতক বাসের হেল্পারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘাতক বাসের হেল্পার বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার পর চান মিয়া দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি ঢাকার বাইরে আত্মগোপনের উদ্দেশ্যে সায়দাবাদ বাসস্ট্যান্ড যান। পরে সেখানে থেকে গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড