,

এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাকালে মাস্ক ব্যবহারের পর এবার করোনার টিকা গ্রহণও বাধ্যতামূলক করা হচ্ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘এখনও অনেকেই টিকা নেননি। অনেকের টিকা নিতে আগ্রহ কম। এ কারণে সভায় ‘নো ভ্যাকসিন-নো সার্ভিস’ নিয়ম চালুরও সিদ্ধান্ত হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে আমাদের স্লোগান ছিল ‘নো মাস্ক-নো সার্ভিস’, এখন থেকে আমরা বলতে যাচ্ছি ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’। আজকে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। আমরা বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে তা বাস্তবায়নের নির্দেশনা দেব।’

ওমিক্রন ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, দেশে করোনার প্রকোপ কমে যাওয়ায় যে ঢিলেঢালা ভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হতে হবে।

গতকাল সোমবার পর্যন্ত দেশে এক-তৃতীয়াংশ মানুষ কোভিড টিকার অন্তত এক ডোজ নিয়েছেন। ৬ কোটি ২৩ লাখ ৬ হাজার ১৮ জন কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে ৩ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৭৬৬ জন দ্বিতীয় ডোজও নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য