,

শীতের মৌসুমে জমে উঠুক মজাদার দুধ খেজুর পিঠা

news-image

নিউজ ডেস্ক : চলছে শীতের মৌসুম। এই সময়ে জমে উঠে নানা রকমের পিঠার উৎসব। আর সেই সঙ্গে তৈরি করে নিতে পারেন ভিন্ন স্বাদের মজাদার দুধ খেজুর পিঠা। এটি খেতে খুবই সুস্বাদু। কমবেশি সবাই এটি খেতে ভীষণ পছন্দ করে। এটি তৈরিও বেশ সহজ।

প্রয়োজনীয় উপকরণঃ

খামিরের জন্য-

১. ময়দা ২ কাপ

২. নারকেল দুধ ২ কাপ

৩. লবণ পরিমানমতো

৪. ডিম ২টি

৫. ঘি ৪ টেবিল চামচ
দুধের সিরার জন্য-

১. দুধ ৪ কাপ

২. চিনি ৪ টেবিল চামচ

৩. এলাচ ৪ টি
প্রস্তুত পদ্ধতি

প্রথমে পাত্রে নারকেল দুধ গরম করে চুলাতেই দুধের ভিতর ময়দা ও লবণ দিয়ে খামির বানিয়ে নিতে হবে। এবার চুলা বন্ধ করে খামির একটু ঠান্ডা হলে ঘি ও ফেটানো ডিম মিশিয়ে ভালো করে মাখাতে হবে।

এরপর ছোট ছোট বল বানিয়ে পিঁড়িতে রেখে বেলন দিয়ে বেলে একটু লম্বা করে হাত দিয়ে পেঁচিয়ে মুখ চেপে লাগিয়ে দিন। এবার অল্প আঁচে ডুবো তেলে লাল করে ভেজে নিন পিঠাগুলো।

অন্য পাত্রে ২ কাপ দুধ জ্বাল দিয়ে ১ কাপ বানিয়ে নিন। এবার এতে চিনি ও এলাচ দিয়ে নাড়তে থাকুন। তারপর চুলা বন্ধ করে এবার পিঠাগুলো দুধে দিয়ে ঢেকে রাখুন কমপক্ষে চার ঘণ্টা। এবার পরিবেশনের সময় পিঠার ওপর বাদামকুচি বা দুধের সর দিয়ে পরিবেশন করুন ভীষণ স্বাদের দুধ খেজুর পিঠা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়