,

স্বামীর মতো আদর করে, তাই গরুকে বিয়ে করলেন নারী

news-image

অনলাইন ডেস্ক : কম্বোডিয়ার নাগরিক খিম হাং। দেশটির ক্রাতি প্রদেশের ৭৪ বছর বয়স্কা এই নারীর স্বামী মারা গেছেন গত বছর। এরপর বাড়ির বাকি স্বজনদের সঙ্গেই দিন কাটছিল তার। একদিন বাড়ির একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল। তখন থেকেই খিমের মনে হতে থাকে গরুরূপে পুনর্জন্ম হয়েছে মৃত স্বামীর। বাছুরটিও এরপর একাধিকবার তার কাছাকাছি আসতে শুরু করে। আদর পেতে চায়। ধীরে ধীরে বাছুরের সঙ্গে সম্পর্ক গভীর হয় খিমের। পরে সিদ্ধান্ত নেন বাছুরটিকে বিয়ে করবেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে আনুষ্ঠানিকতা সারতে আর বিলম্ব করেননি খিমা। গ্রামবাসীর উপস্থিতিতেই বাছুরটিকে স্বামী হিসেবে বরণ করে নেন। বিয়ের পরে বাছুরটি থাকতে শুরু করেছে তারই সঙ্গে বাড়ির নিচতলার একটি ঘরে। নিয়মিত তার গোসল করানো, খাবার দেওয়া থেকে সব ধরনের যত্নই নিচ্ছেন তিনি। তার এই কথিত স্বামী যেন আরাম করে ঘুমাতে পারে, সে জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন খিমা।

খিমা রয়টার্সকে বলেছেন, ‘আমি মনে করি বাছুরটি আমার স্বামী। কারণ সে আমার সঙ্গে একই আচরণ করে, যা স্বামী বেঁচে থাকার সময় করতেন।’

তিনি বলেন, ‘প্রথম দিন বাছুরটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দেয়। তারপর সিঁড়ি দিয়ে আমার পেছনে আসছিল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তারপর থেকেই মনে হয় আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে এসেছেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য